Let's Go অজন্তা ইলোরা পর্ব ৬ কিছুক্ষণ দৌড়ানোর পর ভোদলু দা'র অবস্থা কাহিল। একে সারাদিনে প্রায় না খেয়ে থাকা। সম্বল বলতে বোতলে জল তাও প্রায় শেষ। তাই কিছুক্ষণ দৌড়ানোর পর ভোদলু দা চেঁচিয়ে বলতে থাকল "জল দাও, জল দাও কে কোথায় আছো, আমায় একটু জল দাও।" আশেপাশের লোকজন ভোদলু দা'র এরকম পাগলের মতো চেঁচানো দেখে যারপরনাই বিরক্ত ও একটু অবাক হল। ভাবল এ ভদ্রলোকটা এরকম কেন করছে। ও কি গরমে পাগল হয়ে গেল। সবচেয়ে হতবাক হয়ে গেল যাদব এবং উজ্জ্বল। ওরা হঠাৎ করে দৌড়ানও বন্ধ করে দিল। মনে মনে ভাবল এ এ তো শালা হেবি সেয়ানা পাগল। যাতে আমরা গিয়ে ওকে না ধরতে পারি সেই জন্য নাটকবাজি শুরু করেছে। যাদব তখন দূর থেকে চেঁচিয়ে ভোদলু দা'কে বলল - "এই যে শুধু জল নয়, আমাদের কাছে ফলটলও আছে। খাবে তো জলদী এস না হলে এ যাত্রায় তুমি বি এ ডি বাদ হয়ে যাবে।" -"আপ লোগ যাইয়ে যাইয়ে, ম্যায় বিলকুল ঠিক হু" বলতে বলতে ভোদলু দা সুড় সুড় করে যাদব এবং উজ্জ্বলের দিকে হাঁটা লাগাল। যাদব বিড়বিড় করে উজ্জ্বলকে বলল "একদম দাঁড়াবে না। ব্যাটা আমাদের ভেল্কি দেখাল এবার আমরাও একটু ভেল্কি দেখাই। ওই দেখ ওই গুহাটা...