Skip to main content

Posts

Showing posts from March, 2019

নেট বিপ্লব

নেট বিপ্লব গত ১৪-১৫ বছর আগে খবরের কাগজের পাতায় একটা হেডিং দেখতাম, এখনও হয়ত অনেকে দেখতে পান। হাতের মুঠোয় দুনিয়া। কি তাই না? সম্ভবত আনন্দবাজারেই হয়ত। প্রশ্নটা সেখানে নয়। মনে হয় একটা চিন্তাভাবনা করবার সময় এসেছে। উহু ভুল বললাম। সময় দ্রুত চলে যাচ্ছে। আচ্ছা ভেবে দেখুন তো আমাদের প্রত্যেকের হাতে তো দুনিয়া। মানে মুঠোফোন। কিন্তু কজন তার সঠিক ব্যবহার করছি? দুনিয়ার এই বিভিন্ন রকম কাণ্ডকারখানার কতটুকুই বা আমাদের করায়ত্ত? আমরা শুধুমাত্র ভেসে বেড়াচ্ছি। ঠিক যেরকম ভাবে কোন অডিও বা ভিডিও হোয়াটসআপ বা মেসেনজারে ভেসে বেড়ায়। আমাদের হাতের মুঠোয় দুনিয়া, তাই আমাদের সময় নেই। সময় নেই মুখ তুলে তাকাবার ঠিক পাশে বসা বন্ধুটির দিকে। দশটা ভিডিও এসেছে হোয়াটসআপে। দেখে এখুনি শেয়ার করতে হবে গার্লফ্রেন্ডকে। সময় কোথায়? মেসেনজারে চারটে লিঙ্ক এসেছে নিউজিল্যান্ডের হামলাকারীর। এখুনি পাঠাতে হবে সবাইকে। সময় কোথায়? সত্যি আমরা সেন্ড ও শেয়ার করতে সারাদিন ধরে এতটাই ব্যস্ত থাকি যে নতুন কিছু ভাবনা করবার সময় আমাদের নেই। আজ আমদের হাতের মুঠোয় দুনিয়া রয়েছে, তাই বোধয় নিজের মনের প্রতি আমাদের আর কোন লাগাম নেই। নিজের চোখের প্রতি, নিজের হ...