Skip to main content

Posts

Showing posts from November, 2018

প্রেমের কিছু কথা ও গান

প্রেমের কিছু কথা ও গান আজ হঠাৎ করেই যেন তোমাকে দেখতে পেলাম। কেমন যেন একটা ঘোরের মধ্যে। তুমি একটা দরজার সামনে দাড়িয়ে আছ। বাইরে থেকে আলো এসে তোমার মুখেতে পড়েছে। দুলছে হাওয়ায় তোমার খোলা চুল। আমার ঘর আলো করে দাড়িয়ে রয়েছ তুমি। হাল্কা করে ঘাড় ঘুরিয়ে তুমি দেখছিলে আমাকে। তোমার সেই প্রাণভোলানো, মনজুড়ানো, সারল্যমাখা হাসি আমাকে পাগল করে দিচ্ছিল। যা আজও দিচ্ছে। অনেকসময়েই। মনে হচ্ছিল এক ছুটে চলে যাই তোমার কাছে। কিন্তু কেমন করে যাই। আমি যে অথর্ব। এক জড়ভরত। দেখলাম সারা ঘরময় তুমি হেঁটে বেড়াচ্ছ। শিশুর মতো খেলে বেড়াচ্ছ। কি এক অপার্থিব সুখ যেন আমার শরীরে অনুভূত হচ্ছে তোমাকে দেখতে পেয়ে। “হামেশা তুমকো চাহা, অউর চাহা, চাহা, চাহাআআআ...............” গুনগুণ করে গাইতেই থাকছি দেবদাস সিনেমার এই গানটি। কিন্তু চাওয়া আর পাওয়ার মধ্যে যে বিস্তর ফারাক। দেখছি আরশির মধ্যে দিয়ে তুমি আমার দিকে মিটিমিটি হাসছ। সেই তোমার মুক্ত ঝরানো হাসি। কপালে ও সিঁথিতে সিঁদুর দিচ্ছ তুমি। জানি তা আমারই উদ্দেশ্যে। খুবই ইচ্ছে করছিল জানো তোমার পরশ পেতে। কিন্তু যখনই আরশির কাছে গেলাম ও হাতটা বাড়ালাম, তুমি কেমন যেন ধোঁয়া হয়ে উবে গেলে।...

মাংস পোলাউ

মাংস পোলাউ পোলাউ মাংস নাকি মাংস পোলাউ? কোনটা? কি নাম দেবেন এটাকে? আমার তো মাংস পোলাউ শব্দটা বেশ লাগল। আচ্ছা বেশ, এত ভণিতা করবার আর কোন দরকার নেই। একটা সিনেমা হয়েছিল ঋত্বিক চক্রবর্তীর। মাছের ঝোল। মনে আছে? আজ আমার সিনেমা। নামটা, ওই মাংস পোলাউই থাক। কি বলেন! গতকাল সিনেমাটার কাজ শেষ হয়েছে। আজ রিভিউ বেরোবে সিনেমার। তা সিনেমার কাস্ট অ্যান্ড ক্রু সম্মন্ধে একটু বলি। পরিচালনায় নন্দিনী সাহা চৌধুরী, আমার বউ। এক্সপার্ট ইন মাংস পোলাউ। সুদূর কোলকাতা থেকে মুঠো ফোনের মাধ্যমে (কখনও ভিডিও ও কখনও অডিও)এই নির্দেশনার কাজটি সম্পন্ন করেছেন। অভিনয়ে আমি। আর নামটা বলার বোধহয় দরকার নেই। আমি শুধু অক্ষরে অক্ষরে তার কথা মত অভিনয়টা করে গেছি। উনি কখনও বলছেন – “অ্যাকশন, টকদইটা এবারে ভালো করে মাংসের সাথে মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রাখো”। আবার কখনও বলছেন “মাংসের সাথে আলুগুলোকে এবার তাড়াতাড়ি নাড়াচাড়া করতে থাকো, দেখ যেন কড়াইয়ের গাঁয়ে লেগে না যায়”। এছাড়া অনান্য চরিত্রেঃ- ৩০০ গ্রাম চিকেন, চার হাতা সর্ষের তেল, হাফ চামচ গরম মশলা গুড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুড়ো, এক চামচ জিরে ও ধনে গুড়ো, এক চামচ নুন, এক...

#‘থাগস’ ইন তেলেঙ্গানা

#‘থাগস’ ইন তেলেঙ্গানা -       -পাবলিক যে কখন কি ভাবে আর বলে কে জানে! যতটা খারাপ বলল আর রিভিউ দিল এ সিনেমা তো ততটা খারাপ নয়। কি তোর কি মনে হয়? -     -     - আমি একটা কথা এখানে বলতে চাই। সেটা হল এটা ঠিক আমীর খান মার্কা সিনেমা নয়। আসলে মনে হচ্ছে দর্শকের এক্সপেকটেশন এই ছবিটা থেকে আরও বেশি ছিল। তাই হয়ত এরকম রি অ্যাকশন। অমিতাভ বচ্চন ও আমীর খান দুজনে এক ছবিতে কাজ করবে, আরও অনেক বেশি কিছু সোশ্যাল মেসেজ দেবে। এরকম কিছু হয়ত দর্শক ভেবে নিয়েছে।  -       -না এটা তো ঠিক নয়। আমীর কি সোশ্যাল মেসেজই দিয়ে যাবে নাকি সবসময়? একটা খুব সাধারণ মানের বাণিজ্যিক ছবি কি উনি দর্শকদের উপহার দিতে পারেন না? তাও ছবিটা যখন দিওয়ালী তে রিলিজ করছে। ভালো করে ছবিটা দেখলে বুঝবি যে এটা একটা ধামাকাদার ছবি। গোলা, গুলি, বারুদ, জলদস্যু ও মেইন যেটা জিনিস সেটা হল ঠগি। ইয়েস, থাগস। -      -তা ঠগিদের কথাই যখন উঠল তখন অরিজিনাল ঠগি আর দেখাল কতক্ষণের জন্য? ওই তো সেই লাল কাপড় ঘুরিয়ে পেছন দিক থেকে গলার মধ্যে ফাঁস দিয়ে খুন করবার দৃশ...

অদ্ভুতুড়ে অনুভূতি

দুদিন আগে ছিল ভূতচতুর্দশী। তা আমার এক বন্ধু বলছিল ভূত নিয়ে কিছু লেখালেখি করতে। সত্যি বলতে ভূত সম্পর্কে আমার প্রত্যক্ষ কোনও অভিজ্ঞতা এ জীবনে এখনও ঘটেনি। কিন্তু সিকিম থ...

ধোনি ধামাকা

আমার ফিল্ম রিভিউ । ধোনি ধামাকা কাট ওয়ান প্রথম দৃশ্য । একটি ছেলে খুব জোরে সাইকেল চালিয়ে আসছে ।সামনেই প্রাইম স্পোরট্স শপ। ছেলেটি বলল " পরম ভাইয়া মাহি মার্ রহে হ্যায় ।" কা...

পরকীয়া হইতে সাবধান।।

পরকীয়া হইতে সাবধান।। - একটা কথা বলব ভাবছি। - ভ্যানতারা না করে বলে ফেল। - এখন আর বলতে কোনও আপত্তি নেই। আইন পাশ হয়ে গেছে। - মানে কিসের আইন? কি বলবে তুমি? - পরকীয়া। আমি পরকীয়ায় প...

ওপরে শপিং মল নীচে তে গঙ্গার জল।।

কি ভীষণ আলো ঝলমলে, কত মানুষজন, কি ভীড় বাপরে বাপ! সামনে এগুলো কি? বড়ো বড়ো পুতুল!  না তো এগুলোকে মডেল বলে। চিনামাটির কাপ প্লেটের মতো গায়ের রং। একদম ধবধবে সাদা মনে হচ্ছে। তার ...