Skip to main content

Posts

Showing posts from August, 2019

আত্মজ ও আমিত্ব

আত্মজ ও আমিত্ব স্ব হতে সৃষ্ট এক প্রাণ। কিংবা বলা যেতে পারে আমার হতে সৃষ্ট। ভাবলেই শরীরের মধ্যে একধরণের শিহরণ অনুভূত হয়। আত্মজ বা আত্মজা যাই হোক না কেন তা নিজ রক্ত হতে সৃষ্টি হবে এটা ভেবেই এক পরমআশ্চর্য ভাব অনুভূত হচ্ছে। মনের মধ্যে কিঞ্চিৎ রঙে রসে জাল বোনাও শুরু হয়েছে ইতমধ্যে। মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান ও বংশবিস্তার। এই শেষ পর্যায়টাও শেষমেশ রূপায়িত হতে চলেছে। মানুষ হিসাবে আমি সত্যি ভাগ্যবান। জীবন সম্পূর্ণ হতে চলেছে। মাঝে মাঝে ভাবি যদি আমার অপূর্ণ থেকে যাওয়া শিক্ষা বা শিল্পপ্রতিভা ওর মধ্যে বিকশিত হয়, তাহলে তো বেশ হয়, তাই না? মানুষ হিসাবে প্রত্যেকেই হয়ত তাই চায়। সময় যতই বদলাচ্ছে, ততই মনে হচ্ছে এই পৃথিবীতে আমার অস্তিত্ব রাখবার সাক্ষী থাকবে একজন। আসলে নিজেকে, নিজের জীবন, নিজের মন, শরীর, নিজেকে নিয়ে ভাবা দুনিয়াকে বড্ড ভালবাসি। মাঝে মাঝে নিজেকে ভীষণ স্বার্থপর মনে হয়। মনে হয় সবসময় শুধুমাত্র আমিত্ব বহন করেই চলেছি। কিন্তু এখন সময় এসেছে নিজেকে ছাড়িয়ে নিজের সাক্ষর বহন করে চলার বাহনকে উজ্জীবিত করবার। ক্রমাগত নিজস্ব সত্তা খুঁজে চলেছি, প্রতিনিয়ত। কি চাই জীবনে প্রকৃতপক্ষে? এটা...