Skip to main content

Posts

Showing posts from 2019

রমিতের ডায়েরি

টেবিলের পাশে থাকা বইয়ের তাকের দিকে তাকাল ও। আজ কতদিন পর! অনেক ধুলো জমে গেছে বইয়ের খাঁজে খাঁজে। স্কুল ও কলেজে পড়ার সময় এই তাকটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল ও। বড় ভালবাসত ও এই জায়গাটাকে। টেবিল তার একপাশে খোলা জানলা, জানলা দিয়ে একচিলতে আকাশ, তার মধ্যে দিয়ে কখনও সখনও মিঠে রোদ। টেবিলটার অপর দিকে এই বইয়ের তাকটা। আজও একইরকম আছে ওরা। বইগুলো, পেনগুলো, পেন্সিল, জ্যামিতি বক্স, আঁকার খাতা, বেশ কিছু পোষ্ট কার্ড সাইজের ছবি। ফিল্ম স্টারদের। অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমীর, সল্মন, শাহরুখ, কাজল। নায়িকাদের বেশ কিছু উগ্র ছবিও তাতে ছিল। বোধহয় এখনও আছে। কিন্তু সবেতে ধুলো জমে গিয়ে সবার বয়স যেন অনেক অনেক বেড়ে গেছে। অনেক বুড়ো হয়ে গেছে ওরা। বই, খাতা, কলম, পেন্সিল, ছবি এবং বেশ কিছু হাতে লেখা চিঠি, ওরা এখন শুধুই স্মৃতি বহন করে চলেছে। সত্যিই সময় একটা জড় বস্তুর উপরও কতখানি প্রভাব বিস্তার করে। যখন কোনও জড় বস্তু ধরে নেওয়া যাক একটা কলম, কিনে আনা হল, তারপর সেটি দিয়ে লেখা হল এবং কিছুদিন পর সেটি পরিত্যক্ত হয়ে পড়ে রইল। বেশ কিছুদিন অতিক্রান্ত হলে তারপর সেই কলমটির দিকে তাকালে মনে হয়, আমি একদিন এই কলমটি দিয়ে কত কি’না লিখে...

শুভেচ্ছা’র শৈশব ১

শুভেচ্ছা’র শৈশব ১ “ম্যাওবুড়ি ও ম্যাওবুড়ি, ছোট্ট ম্যাওটা কই রে, কই ছোট্ট ম্যাওটা? ও সোনাবুড়ি, ছোট্ট ম্যাওটা কই, সোনাবুড়ি, ও সনটাবুড়ি?” আপাতত এরকম সব আদুরে নাম দিয়েই সম্ভাষণ করা হয় শুভেচ্ছা কে। বিশেষত আমার স্ত্রী মানে শুভেচ্ছা’র মা’ই ওকে আদর করে এই নামে ডেকে থাকে। আমি তো ওদের দুজনের থেকে অনেক দূরে থাকি। মন থেকে নয় শরীর থেকে। তাই মাঝে মাঝে ভিডিও কল’ই ভরসা। এই ভিডিও কলের মাধ্যমেই দেখছি ওর হাত পা নেড়ে খেলা করা, কথা বলা ইত্যাদি। তো সেদিন এরকম ভাবেই কিছু কথা বললাম ছোট্ট শুভেচ্ছা’র সঙ্গে। আমিঃ- কি রে ম্যাওবুড়ি, তোর মা বলছে, তুই নাকি আমাদের ছোট্ট ম্যাও? শুভেচ্ছাঃ- আমি ম্যাও? আমি কি ম্যাও নাকি? ও বুঝেছি আমি শুধু দুধ খাই বলে তোমরা আমাকে ম্যাও বলছ। আমিঃ- অ্যা, ঠিক ধরেছিস। তা মা, রাতে ঘুমোসনা কেন? তুই কি নিশাচর হলি নাকি? শুভেচ্ছাঃ- ঘুমোই তো। কিন্তু রাতে হোক বা দিনে তিনচার ঘণ্টার বেশি ঘুমাতে পারিনা একটানা। মায়ের কোলে উঠতে ইচ্ছে করে খুব। মা’কে তখন কেঁদে কেঁদে ডেকে জাগিয়ে দি। মা তখন আমায় নিয়ে দোল দোল খেলে। বাবা তুমি যখন এখানে আসবে তখন আমিও তোমার সাথে দোল দোল খেলব। খেলবে তো? ও বাবা ব...