আয়ুব বাচ্চুকে নিয়ে কিছু কথা গত ১৮ই অক্টোবর ২০১৮ তে মাত্র ৫৬ বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করবার পর আমার এক বন্ধু শুভম আমায় অনুরোধ করেছিল যাতে আমি ওনাকে মানে আয়ুব বাচ্চুকে নিয়ে কিছু লিখি। সত্যি কথা বলতে ওনার সম্পর্কে আমার কোন ধারণাই ছিল না। আমি একজন অজ্ঞ ভারতীয় বলেই হয়ত বাচ্চুর সম্পর্কে কিছুই জানতাম না। ওনার নামটাই আমি জানতাম না। বাংলাদেশের জেমস এর গান আমি শুনেছি। জেমসের ‘মা’ গানটি খুব জনপ্রিয় এবং ব্যক্তিগত ভাবে আমারও খুব পছন্দের। এছাড়া বলিউডের বেশ কিছু গান জেমস গেয়েও ছিলেন। আসলে আমরা বলিউড টলিউড ছাড়া আর কি বা বুঝি বলুন! তাই আমাদের জ্ঞ্যানও খুব সীমিত। কিছুদিন আগে জি বাংলা সারেগামাপা অনুষ্ঠানে নোবেল বলে এক জনপ্রিয় প্রতিযোগী “সেই তুমি কেন এত অচেনা হলে” নামক একটি গান পরিবেশন করলেন। গানটা শোনবার পর আমার শিরায় শিরায় যেন এক শিহরণ খেলে গেল। নোবেল খুব ভাল গায় এবিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এই গানের এমন কথা ও সুর কিভাবে কেউ লিখলেন ও তৈরি করলেন সে বিষয়ে জানবার খুব আগ্রহ তৈরি হল আমার ভিতর। এর পর আবারও নোবেলের গলায় শুনলাম “হাসতে দেখ, গাইতে দেখ” গানটি। কি বলব! একদম সহজপাচ্য একটি গান। মানে কথা শুন...