পরকীয়া হইতে সাবধান।।
- একটা কথা বলব ভাবছি।
- ভ্যানতারা না করে বলে ফেল।
- এখন আর বলতে কোনও আপত্তি নেই। আইন পাশ হয়ে গেছে।
- মানে কিসের আইন? কি বলবে তুমি?
- পরকীয়া। আমি পরকীয়ায় পড়েছি।
- কি??
- হ্যাঁ সুরভি। সুরভির সুরভিত সুবাস সবসময় আমার শয়নে, স্বপনে ,মননে। আমি ওকে ছাড়া বাঁচবো না। আমায় মুক্তি দাও।
- অফিস থেকে এসে কি শুরু করলে কি তুমি? পাশের ঘরে টুটুন পড়তে বসেছে।
- আমি কিন্তু সিরিয়াস। কোনও মজা করছি না।
- বুড়ো বয়সে কি ভিমরতি হল নাকি?
- না বুড়ো বয়সে নয়। অনেক দিন ধরেই আমরা দুজন দুজনকে ভালবাসি, পছন্দ করি। কিন্তু সমাজ ও লোকলজ্জার ভয়ে কিছু করতে পারিনি। শুধু আমার ঠোঁট ছুঁয়েছে সে। আর কিছু নয়।
- ওরে টুটন রেএএএ। এই মুখপোড়া মিনসেটার একি হল রে। ওরে আমার পোড়াকপাল রে।
- আহাহা চেঁচিয়ো না। বলছি তো আমরা কিছু করিনি। শুধু ও আমার ঠোঁট ছুঁয়েছিল গত শীতে।
- বল কে এই সুরভি কে? আমার টুটুনের দিব্বি। বল।
- বলবো?
- সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলীন।
- আমি সুরভি বোরোলীনের প্রেমে পড়েছি যে সেই ছোটবেলা থেকে।
আপনাদের বলছি। পরকীয়া হইতে সাবধান। সবসময় সুরভি বোরোলীন হয় না। হা হা হা হা হা হা।
Comments
Post a Comment