বদলি – নিজের লেখা প্রথম
কবিতা
ছেলেটি অনেক ভেবেছিল
বদলির চাকরীর প্রতি একটা
বদলা নেবে।
যে চারাগাছটা পুঁতে ছিল
সেটা নিজের সঙ্গে নিয়ে
যাবে।
যে প্রেমটা করেছিল
তাকে বয়ে বেড়াবে।
যে সম্পর্কগুলো হয়েছিল
তার রুপ দেবে।
মায়ের সঙ্গে একটু মনের
কথা বলবে,
বাবার সঙ্গে একসাথে বসে
রাজনৈতিক তর্ক করবে,
খোলা আকাশের নীচে
খোলা মাঠে বসে পাড়ার
ফুটবল দেখবে,
একটা নরম হাত নিজের হাতের
মুঠোয় ধরে রাখবে।
গ্রীষ্মের খরতাপে গাঁয়ের
পুকুরে গা ভাসাবে,
অথবা সুন্দরী মেয়েটিকে
দেখে সাইকেল নিয়ে তার পিছু নেবে।
কিন্তু ও এগুলো কিছুই
পারেনি,
বদলির চাকরি ওর জীবনটাই
যে বদলে দিল।
তাই ছেলেটি সবসময় ভাবে
আর বদলি নয়
দরকারে কর্ম বদলানোই হবে
আসল পথ।।
প্রেমাংশু দেবনাথ।

Comments
Post a Comment